শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নিজের গোপন তথ্য জানালেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১
  • ১৯৮ বার পড়া হয়েছে
নিজের গোপন তথ্য জানালেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা

খুব কম সময়েই জনপ্রিয়তা পেয়েছেন কর্ণাটকে জন্ম নেওয়া দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা।

মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী। অনেক কম সময়ে বহুসংখ্যক ভক্ত-অনুরাগী পেয়ে গেছেন। রাশমিকা মানেই সিনেমা ব্যবসাসফল।

গুগলে ‘ন্যাশনাল ক্রাশ’ সার্চ দিলে সেখানে রাশমিকার নাম প্রথমে আসে । এবার রাশমিকা জানালেন, নিজের ‘ক্রাশ’-এর নাম।

অনেকের ধারণা ছিল, দক্ষিণি সুপারস্টার বিজয় দেওয়রকোন্ডার ‘ফ্যান’রাশমিকা। তাকেই পছন্দ তার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাশমিকা জানালেন অন্য আরেকটি নাম।

তার ‘ক্রাশ’ আর কেউ নয়; বাহুবালী খ্যাত তারকা প্রভাসের ওপর ক্রাশ খেয়েছেন তিনি। যেন তেন নয়, ‘মেজর ক্রাশ’ যাকে বলে। রাশমিকার হৃদয়জুড়ে কেবলই প্রভাস। সুযোগ পেলে প্রভাসের সঙ্গে রোমান্টিক ডেটে যেতে চান বলেও জানিয়েছেন রাশমিকা।

তামিলনাড়ুর সংস্কৃতিভক্ত নায়িকা বলেন, ‘প্রভাসের ওপর আমার “মেজর ক্রাশ” আছে। আমি ওর সঙ্গে সুন্দর এক ডেটে যেতে চাই। আমি প্রভাসের সবচেয়ে বড় ভক্তদের একজন। প্রভাসের সঙ্গে জুটি বেঁধে স্ক্রিন শেয়ার করতে চাই।’

এদিকে বলিউডে অভিষেক হতে চলেছে রাশমিকার। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে তাকে। অন্যদিকে অল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ ছবিতেও দেখা যাবে তাকে।

২০১৬ সালে রুপালী পর্দায় প্রথম অভিষেক ঘটে রাশমিকার। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র মধ্য দিয়ে তার ফিল্মি ক্যারিয়ার শুরু। তবে সম্প্রতি ‘সুলতান’ ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটল তার। এই ছবিতে তিনি এক গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

রাশমিকার ছোট্টো ফিল্মি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ছবি মুক্তি পেয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com