বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

করিমগঞ্জে পিস্তল দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার, র‌্যাবের হাতে আটক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৭২০ বার পড়া হয়েছে
করিমগঞ্জে পিস্তল দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার, র‌্যাবের হাতে আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কলাবাগ এলাকা এলাকা হতে একটি দেশীয় পিস্তল’সহ মো: সাইফুল্লাহ সাদ্দাম (৩০) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। জানা যায়, জমি-জমা নিয়ে বিরোধের জেরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল সে।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২ জানতে পারে যে, করিমগঞ্জ উপজেলার কলাবাগ এলাকায় কতিপয় ব্যক্তি দিনে-দুপুরে অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গোপনে র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে আজ (৪ মে) ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কলাবাগ এলাকা হতে অস্ত্রধারী মোঃ সাইফুল্লাহ সাদ্দাম (৩০), পিতা-মোঃ আক্কাছ আলী, সাং-রামনগর, ইউপি-জয়কা, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল একটি দেশী পিস্তল ও সাথে থাকা দুইটি মোবাইল’সহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধের জেরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল। আসামীর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com