রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এই রোজার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ১৯৯ বার পড়া হয়েছে
এই রোজার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। আর সঙ্গীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

২০১৬ সালে তার গাওয়া গান নিয়ে কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

একই ধারাবাহিকতায় ২০১৯ সালে প্রচার হয় ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং ‘একইতো আকাশ দেখি’। গত বছরের ঈদ উল ফিতরে প্রচার হয় শিল্পীর একক সংগীতানুষ্ঠান ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।

আগামী ঈদ উল ফিতরেও আসছে তার একক সঙ্গীতানুষ্ঠান ‘সুখে থাকো তুমি’। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টার দিকে এটি প্রচার হবে এটিএন বাংলায়৷

জানা গেছে, ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। মাহফুজুর রহমানের নতুন গানের শিরোনামগুলো হলো চলে গেছ ক্ষতি নেই, কথা দিলাম, প্রথম দেখা, বাঁচবোনা তোমায় ছাড়া, দিন রাত ২৪ ঘন্টা, একাকী জীবন আমার, সুখে থকো তুমি, মনের ঘর, ভুলে যাও এবং আমার জীবন। গানগুলো নিয়ে নির্মিত হয়েছে ভিডিও।

এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানগুলোর ভিডিও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com