শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে বিএনপি নেতা পারভেজ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে বিএনপি নেতা পারভেজ গ্রেফতার

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা পারভেজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এ তথ্য জানান। এর আগে, মঙ্গলবার (০৪ মে) দিনগত রাত ২টার দিকে তাকে তার জেলা শহরের বয়লা তারাপাশা এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিএনপির গত ৩০ মার্চের কর্মসূচি ঘিরে জেলা শহরে চালানো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়। ওই ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ পেনাল কোডে মামলা করা হয়। এ মামলার আসামিদের গ্রেফতার করতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে রাত ২টার দিকে গোলাম মোস্তফা পারভেজকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃত গোলাম মোস্তফা পারভেজকে বুধবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com