শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

৩ শতাধিক পরিবারকে ঈদ উপহার দিল কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে
৩ শতাধিক পরিবারকে ঈদ উপহার দিল কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম

কিশোরগঞ্জের ‘কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম’ উছমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে উছমানপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত তিন শতাধিক পরিবারের মধ্যে ইদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ মে) বিকাল ৪ টার দিকে ভরাডুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের সুবিধাবঞ্চিতদের মাঝে এই ইদ বস্ত্র বিতরণ করা হয়।

কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের উপদেষ্টা আলী হায়দার রাসেলের সভাপতিত্বে উক্ত ইদ বস্ত্র বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন ও অনুষ্টান শুভ উদ্বোধন করেন রামদী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মো. জসিম উদ্দিন।

এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের উপদেষ্টা মোঃ এনামুল হক, সিনিয়র সহ সভাপতি কাজী সাইফুল ইসলাম, সংগঠনের উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি শফিক তুহিন, সাধারণ সম্পাদক আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান সাদ্দাম, অর্থ সম্পাদক জোনাঈদ সিদ্দিকী অপু ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম রিগান প্রমুখ।

৩ শতাধিক পরিবারকে ঈদ উপহার দিল কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম

কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি আজহারুল ইসলাম রায়হান ও উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি শফিক তুহিন বলেন, আমাদের সংগঠন সৃষ্টি লগ্ন থেকে জাতিবর্ণ নির্বিশেষে সকল শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ্ আমাদের এই কার্যক্রম একই ভাবে আগামীতেও অব্যাহত থাকবে এবং আজ উছমানপুর ইউনিয়নের ধারাবাহিকতায় উপজেলার অন্যান্য ইউনিয়নেও আমরা একই ভাবে ইদ বস্ত্র বিতরণের উদ্যোগ ইতোমধ্যে হাতে নিয়েছি। খুব শীঘ্রই অন্যান্য ইউনিয়নগুলোতেও ইদ বস্ত্র বিতরণ কার্যক্রম শেষ করবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com