রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে অসহায়দের ঈদ সামগ্রী উপহার দিয়েছে শিশুদের হাসি ফাউন্ডেশন 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে অসহায়দের ঈদ সামগ্রী উপহার দিয়েছে শিশুদের হাসি ফাউন্ডেশন 
করোনা মহামারী প্রাদুর্ভাবে দীর্ঘ লকডাউনের ফলে অনেক অসহায় ও দরিদ্র পরিবারগুলো কর্ম হারা হয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন। ফলে ওইসব মানুষের কমেছে রুজি-রোজগার। তাই পরিবারের মুখে ঠিকমতো অন্ন তুলে দিতে পারছে না। ফলে তাদের নেই কোনো ঈদের আনন্দ। এমনি ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে ঈদের সামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন শিশুদের হাসি ফাউন্ডেশন।
.
শনিবার (৮ মে) দুপুর ২ টায় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্বাস্থবিধি মেনে খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়। ৫০ টি প্যাকেট থেকে অসহায় পরিবার গুলোর সদস্যদের ১ টি করে প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি আতপ চাল, ২ কেজি আলু, ১লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ২টি সাবান, ১টি দুধের প্যাকেট।এ সময় খাদ্যের ঈদ সামগ্রী হাতে পেয়ে আনন্দে কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় পরিবারের সদস্য।
.
তাদের কাজ দেখতে উপস্থিত হন, প্রবীন শিক্ষক ও কলামিস্ট এ.বি.এম ছিদ্দিক চঞ্চল, মডেল প্রেসক্লাব সভাপতি তারেক নেওয়াজ, শিক্ষক ও সাংবাদিক আশরাফ আহমেদ, জাকির হোসাইন, শিক্ষক সাব্বির আহমেদ এছাড়াও আল আমিন অপু ও ইমামুদ্দিন ইমন।
.
শিশুদের হাসি ফাউন্ডেশন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নানা জনহিতকর কাজের মধ্য দিয়ে সংগঠনটি এলাকায় বেশ সাড়া ফেলেছে।
.
শিশুদের হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ জানান, আমরা প্রায় ৩০০ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের প্রতিদিন টিফিন থেকে ১ টাকা করে জমিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছি। এবার স্কুল বন্ধ থাকায় আমাদের সক্রিয় সদস্যদের পাশাপাশি সমাজের বিত্তবানরাও আমাদের কে সহযোগিতা করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com