রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কুলিয়ারচরে ভরাডুল একতা যুব সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ভরাডুল একতা যুব সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ

“ক্ষুধা দারিদ্র্যতা যেখানে ভরাডুল একতা যুব সংগঠন থাকবে সেখানে, ন্যায় বিচার ন্যায় কাজ আমাদের সংগঠনের মূল কাজ” এই প্রতিপাদ্যের ভিত্তিতে গঠিত ‘ভরাডুল একতা যুব সংগঠন’ কিশোরগঞ্জের কুলিয়ারচরের ভরাডুল গ্রামের সুবিধাবঞ্চিত ১১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়।
রবিবার (৯ মে) দুপুর ৩ টার দিকে ভরাডুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই এসব সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয় ।

এসময় উপস্থিত ছিলেন ভরাডুল একতা যুব সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি রুবেল মিয়া, শাফিক তুহিন, হুমায়ুন কবির, এনকে মুকুল, আবু কাওসার, জাকির হোসেন, সহ-সভাপতি আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সম্পাদক তপু শীল ও কোষাধ্যক্ষ মোঃ ইনসান, কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও এলাকার মুরব্বিদের মধ্যে এলাছ মিয়া, জামাল মিয়া, তমাল শেখ ও কামাল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত প্রতিটি পরিবারের মধ্যে ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ২ প্যাকেট আড়াইশো গ্রাম দুধ, আধা কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি চিনি, একটি করে লাক্স সাবান, ১ প্যাকেট নুডলস প্যাকেজ আকারে বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com