বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের নগদ অর্থ সহায়তা পেলো পৌরসভার ১৫০ পরিবার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের নগদ অর্থ সহায়তা পেলো পৌরসভার ১৫০ পরিবার

কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম কুলিয়ারচর পৌরসভা শাখার উদ্যোগে পৌর এলাকার সুবিধাবঞ্চিত দেড় শতাধিক পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে ।

রবিবার (৯ মে) বিকাল ৪ টার দিকে কুলিয়ারচর পৌর সদর নিউ টাউন এলাকায় আয়োজিত এক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ মস্তো মিয়ার সভাপতিত্বে উক্ত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ চাঁন মিয়ার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ জাকির সরকার ও মোঃ খলিল মিয়া।

এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর সেলিম ক্বারি, সংগঠনের উপদেষ্টা মোঃ আরিফুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শেখ প্রমুখ।

কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান রনি বলেন, আমাদের সংগঠনের সৃষ্টি লগ্ন থেকে জাতিবর্ণ নির্বিশেষে সকল শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে পৌর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অংশ হিসেবে আমাদের এই আয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com