বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে হাওরের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হাওরের পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
ফাইল ছবি

কিশোরগঞ্জের হাওরে গোসল করার সময় পানিতে ডুবে মাজহারুল ইসলাম (২৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) বিকেলে মিঠামইন উপজেলার ঢাকি এলাকায় এ ঘটনা ঘটে। মিঠামইন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাঁইটুটা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মাজহারুল ইসলাম ঢাকার উত্তরায় থাকেন। ঈদ উপলক্ষে গ্রামে আসেন। শনিবার সকালে ঢাকা থেকে হাওরে ঘুরতে তাদের বাড়িতে আসেন চার বন্ধু। বন্ধুদের নিয়ে হাওরে অলওয়েদার সড়কে ঘুরতে যান মাজহারুল। দুপুর ২টার দিকে সড়কের ঢাকি ব্রিজের নিচে ‘বাগায়াদিগর উদয়ন’ নদীতে গোসল করতে নামেন তারা। চারজন উঠে আসলেও পানিতে ডুবে নিখোঁজ হন মাজহারুল ইসলাম।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com