রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান খানের সবচেয়ে বাজে সিনেমার অন্যতম ‘রাধে’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ২০৬ বার পড়া হয়েছে
সালমান খানের সবচেয়ে বাজে সিনেমার অন্যতম ‘রাধে’

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। কাঙ্ক্ষিত সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়লেও আশাহত হয়েছেন তারা।

দর্শক-সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘রাধে’। প্রভু দেবা পরিচালিত সিনেমাটি ঘিরে এতো এতো আলোচনা আর প্রতীক্ষার পর দেখা গেল, দর্শকরা অধিকাংশই হতাশ। তার ফল গিয়ে পড়লো আইএমডিবি র‌্যাংকিংয়ে। সিনেমাটি লজ্জাজনকভাবে মাত্র ২ দশমিক ০ পয়েন্ট পেয়েছে র‌্যাংকিংয়ে।

 

এর আগে সালমান খানের সিনেমাগুলোর মধ্যে সর্বনিম্ন স্কোর পেয়েছিল ‘রেস থ্রি’। সিনেমাটির আইএমডিবি স্কোর ছিল মাত্র ১ দশমিক ৯। এর পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো ‘রাধে’।

‘রাধে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শক ও ‘ভাইজান’র অনুরাগীরা। অন্যদিক সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা আগেই সিনেমাটি বয়কট করার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে সিনেমাটি।

‘রাধে’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এছাড়াও রয়েছেন রণদীপ হুদা, জ্যাকি শ্রফসহ অনেকেই। তবে কিছুতেই সিনেমার সাফল্য রক্ষা করতে পারলো না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com