দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হোসেনপুর মডেল প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২০ মে) সকালে হোসেনপুর হাসপাতার চৌরাস্তা মোড়ে মডেল প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক ও কলামিষ্ট এস এম মিজানুর রহমান মামুন, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, মো. আজিজুল হক, এস এম রিফাত, সাজ্জাদ হোসেন জয়, মো. সাগর মিয়া, মো. সোহেল মিয়া, আ: কাদির, মো. বাচ্চু মিয়া, মো. শফিকুল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা জৈষ্ঠ্য সাংবাদিকের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহারসহ ক্ষতিপূরণ দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।