রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমা চাইলেন মাহি, অপু বললেন ‘আজীবন ভালোবেসে যাবো’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে
ক্ষমা চাইলেন মাহি, অপু বললেন ‘আজীবন ভালোবেসে যাবো’

‘সিলেটী বধূ’ চিত্রনায়িকা মাহিয়া মাহি ৫ বছরের সংসার ভাঙার ঘোষণার পর স্বামী পারভেজ মাহমুদ অপু বলেছেন, ‘জাগতিক বিভিন্ন কারণে হয়তো আমাদের একসঙ্গে থাকা হবে না, কিন্তু আমরা জীবনের বাকিটা সময় একে অপরকে ভালোবেসেই যাবো। মাহির প্রতি আমার যে শ্রদ্ধা-মমত্ববোধ ছিলো, সেটি সব সময় থাকবে। আমার ক্ষেত্রে তার মনোভাবও এমন। আমার প্রতিও মাহির যথেষ্ট শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে।’

ডিভোর্সের বিষয়টি ‘দুজনের সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। বরং এ সিদ্ধান্তে আমার পরিবারের লোকজন আপসেট।

এর আগে, মাহিয়া মাহির শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিচ্ছেদের খবর জানিয়ে এই অভিনেত্রী ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’ পরে মাহি শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকেও ক্ষমা চেয়েছেন।

এ প্রসঙ্গে মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়েছে। এর মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার কাছ থেকে আলাদা হয়েছি। এ মুহূর্তে আমার এর বেশি কিছু বলার মতো অবস্থা নেই।’

ঈদের আগে মাহিয়া মাহি সাংবাদিকদের জানান, তিনি এবং তার স্বামী আলাদাভাবে নিজেদের বাসায় ঈদ করবেন। ঈদের নামাজ পড়ে তার স্বামী অপু মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে মাহিদের বাসায় আসবেন। পরে তাদের ঈদ শুরু হবে। শেষ পর্যন্ত এই ঈদে তেমনটা হয়নি। হঠাৎ এর মধ্যেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com