মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তিনবছর পর প্রকাশ্যে এলেন পুতিনের প্রেমিকা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে
তিনবছর পর প্রকাশ্যে এলেন পুতিনের প্রেমিকা!

কেজিবির তুখোড় গোয়েন্দা থেকে রাশিয়ার মসনদে আসীন ভ্লাদিমির পুতিনকে ঘিরে রয়েছে নানা জল্পনা-কল্পনা। তেমনই এক জল্পনা বিশ্বখ্যাত রাশিয়ান অ্যাথলেট অ্যালিনা কাবায়েভা। তাকে ও পুতিনকে ঘিরে নানা সময়ই রটেছে প্রেমের জল্পনা।

বলা হয়, প্রেমিকা অ্যালিনা কাবায়েভার কারণে সাবেক ফার্স্টলেডি লুদমিলার সঙ্গে বিচ্ছেদ হয় পুতিনের। ২০১৯ সালে অ্যালিনা কাবায়েভা যমজ সন্তান প্রসব করেন বলেও খবর প্রচারিত হয়েছে। যদিও অ্যালিনা কাবায়েভার সঙ্গে পুতিনের যে গোপন প্রেমের কথা প্রচলিত আছে, তাকে প্রত্যাখ্যান করা হয়েছে ক্রেমলিন থেকে।

যমজ সন্তান প্রসবের খবরের প্রায় তিন বছর পর প্রথমবার প্রকাশ্যে একটি বিবৃতি দিয়েছেন অ্যালিনা কাবায়েভা। এই বিবৃতি রাশিয়ান অ্যাথলেটদের উদ্দেশে। তাতে তিনি বলেছেন, অলিম্পিকে তাদের জেতা উচিত দেশের জন্য। আড়াই বছরেরও বেশি সময় আগে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল অ্যালিনা কাবায়েভাকে। তারপর এবারই প্রথম তিনি বিরল এ বিবৃতি দিলেন।

অলিম্পিকে স্বর্ণপদক জয়ী এই জিমন্যাস্টের বয়স এখন ৩৮ বছর। বর্তমানে তিনি মস্কোতে একটি বড় মিডিয়ার মালিক। এ সপ্তাহে তিনি দেশের অলিম্পিক অ্যাথলেটদের উৎসাহিত করে বলেন, তাদেরকে প্রস্তুত হতে হবে এবং দেশের জন্য বিজয় আনতে হবে।

প্রসঙ্গত, অ্যালিনা কাবায়েভা ২০০৮ সালে যখন ক্রেমলিনপন্থি একজন এমপি, তখনই পুতিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায়। সে সময়ই সাবেক ফার্স্টলেডি লুদমিলার সঙ্গে পুতিনের বিবাহ বিচ্ছেদ ঘটে। এই বিচ্ছেদের কারণ অ্যালিনা কাবায়েভা বলেও অনেক রিপোর্ট প্রকাশ হয়।

সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে প্রকাশ্যে এসেছিলেন অ্যালিনা কাবায়েভা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com