করোনা পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক পাঠদানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভৈরবস্থ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। আজ সোমবার (২৪ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
মানব বন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, করোনার পরিস্থিতির শুরু থেকেই সরকার ঘোষিত লকডাউনে দেশের সকল ব্যবসা-প্রতিষ্ঠান, শপিংমল, গণপরিবহনসহ শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে সকল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষনা করেন সরকার। তবে দ্বিতীয় লকডাউনে দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান, গণপরিবহন ও শপিংমল খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনো কোনো সীদ্ধান্ত আসেনি। যদিও ১৭ মে সকল হল এবং ২৪ মে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি। এই ঘোষনার পর আশার আলো দেখে দেশের সাধারন ছাত্র-ছাত্রীরা। কিন্তু একের পর এক তারিখ পিছিয়ে দেওয়ায় অনিশ্চয়তায় ভুগছে সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়াও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দিতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে জোড় দাবি জানিয়েছেন তারা। পরে তারা রাস্তায় বসে একটি প্রতীকী ক্লাস করার মধ্যদিয়ে কর্মসূচী শেষ করেন।