রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিভোর্সের পর এসব করে বেড়াচ্ছেন মাহি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ২১৩ বার পড়া হয়েছে
ডিভোর্সের পর এসব করে বেড়াচ্ছেন মাহি

মাহি-অপুর ডিভোর্স এই সময়ের বাংলা চলচ্চিত্র-জগতের সবচেয়ে আলোচিত সংবাদ। এ নিয়ে মাহি ভক্তদের কৌতূহলের শেষ নেই। মাহি কোথায় আছেন, কী করছেন জানতে চান তারা।

মাহিয়া মাহি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ দাদার বাড়িতে আছেন। সেখানে ফুফাতো বোনসহ অন্যান্য কাজিনদের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানান এই নায়িকা।

মাহি ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন: ‘কোনো কাজ নাই ভাই, যাকে পাই তাই ধরে ধরে মেকআপ করে যাই।’

ভিডিওতে দেখা যায় মাহি ফুফাতো বোনকে মেকআপ করে দিচ্ছেন। এদিকে মাহির ডিভোর্স নিয়ে এখনও ধুম্রজাল কাটেনি। অপু জানান, এখনো বিষয়টির সমাধান হয়নি। দুই পরিবার আবারো একসঙ্গে বসবেন।

উল্লেখ্য যে, বিবাহ বিচ্ছেদের কথা ছড়িয়ে পড়লে অপু বলেছিলেন ‘এখনও ডিভোর্স হয়নি। তবে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’ এদিকে মাহি বলেছিলেন ‘বিচ্ছেদ দুই বছর আগে হয়েছে।’ এরপর সর্বশেষ অপু জানান, ‘ডিভোর্স হয়েছে।’

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। গত ২৫ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান- তারা আর একসঙ্গে থাকছেন না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com