শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জের নিকলীতে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে র‍্যাব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলীতে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে র‍্যাব

কিশোরগঞ্জের নিকলীতে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি পাইপগান, ৫ রাউন্ড কাতুর্জ, ৪টি দেশীয় রামদা ও ১টি চাপাতিসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগী সোহেলকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ।

রোববার (৩০ মে) দিবাগত রাতে নিকলী উপজেলার খালিসাহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজিউর রহমান সোহেল ওরফে মুরগী সোহেল (৩৫) নিকলী উপজেলার খালিসাহাটি গ্রামের মোঃ নূরুল ইসলাম পুত্র। র‌্যাব জানায়, গত ১১ মে সোয়াইজানি নদী জলমহাল দখলকে কেন্দ্র করে সোহেল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এ সময় মুরগী সোহেল তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এতে ৪ শিশুসহ মোট ১০ জন আহত হয়। এ ঘটনায় ১২ মে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়।

এই ঘটনায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ১৪ (সিপিসি- ২) একটি বিশেষ অভিযান পরিচালনা করে সোহেলকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে সোহেলের বাড়ির টয়লেটের পিছনে মাটির নিচে লুকিয়ে রাখা ২টি পাইপ গান, ৫ রাউন্ড কাতুর্জ, ৪টি দেশীয় রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

র‍্যাব- ১৪, সিপিসি- ২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বি.এন এম শোভন খান জানান, সোহেল দীর্ঘদিন যাবৎ জলমহাল দখল, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার কার্যক্রমে এলাকার মানুষ অতিষ্ঠ। উদ্ধারকৃত অস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং যোগান দাতা কে তা জানার জন্য র‍্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com