বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

রাস্তা নির্মাণ নিয়ে কুলিয়ারচরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে
রাস্তা নির্মাণ নিয়ে কুলিয়ারচরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানা যায়, রাস্তাটি নির্মাণ নিয়ে গত দেড় বছর যাবৎ উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা ও কোনাবাড়ী গ্রামবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিলো। এসব সংঘর্ষে গত দেড় বছরে উভয় পক্ষের শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ মে) ফের সংঘর্ষ হয়। এতে স্থানীয় ছমিউল্লাহ পাড়ার ঘর জামাই নুরু মিয়া (৫০) সহ ৮-১০জন আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নুরু মিয়া কোনাবাড়ীর পক্ষ হয়ে সংঘর্ষে জড়িত হয়েছিল। ওইদিন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থা আশংকাজনক হওয়ার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার (১ জুন) বিকালে মারা যায়।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেলে লাশের ময়নাতদন্ত চলছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com