শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

করিমগঞ্জে র‌্যাবের হাতে অস্ত্র’সহ আটক এক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে
করিমগঞ্জে র‌্যাবের হাতে অস্ত্র’সহ আটক এক

কিশোরগঞ্জের করিমগঞ্জে মোঃ মিহাদুল ইসলাম (২৮) নামে একজনকে একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকু’সহ আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

বৃহস্পতিবার (৩ জুন) গভীর রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঝাউতলা এলাকা হতে অস্ত্রধারী মোঃ মিহাদুল ইসলাম (২৮) কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকু’সহ হাতেনাতে গ্রেফতার করে। সে নোয়াবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার মো: সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে। এছাড়াও গত ৪ মে ২০২১ তারিখে করিমগঞ্জ হইতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক একটি পিস্তল সহ এক অস্ত্রধারীকে আটক করেছিল। উক্ত পিস্তলটি মোঃ মিহাদুল ইসলাম ইসলাম বিক্রয় করেছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com