সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কুলিয়ারচরে ৫ বছরের কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, নিপীড়ক আটক

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১
  • ২২৯ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ৫ বছরের কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, নিপীড়ক আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে আশরাফুল নামের পার্শ্ববর্তী এক যুবকের বিরুদ্ধে।

এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে (৩ জুন) বিকালে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দাখিল করে। জানা যায়, গত বুধবার (২জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের শহিদুল্লার ছেলে আশরাফুল (১৯) নামক এক মুসলিম যুবক কর্তৃক পার্শ্ববর্তী সংখ্যালঘু পরিবারের ৫ বছরের শিশু কন্যা যৌন নিপীড়নের শিকার হয় ।

অভিযোগে বলা হয়, ওই দিন বিকালে তাদের ৫ বছরের শিশু কন্যাকে ঘুড়ি দেখানোর নাম করে পার্শ্ববর্তী বাড়ির লম্পট আশরাফুল তার ঘরে ডেকে নিয়ে ওই শিশুর পরনের হাফপ্যান্ট খুলে শিশুর যৌনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে যৌন নিপীড়ন করে এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার শুরু করলে, শিশুটিকে হাফপ্যান্ট পরিয়ে তাকে ছেড়ে দেয়। এ-ঘটনার পর শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে তার সাথে হওয়া ঘটনাটি জানায়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগ দাখিলের পর রাতেই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ধর্ষণ চেষ্টা আইন ২০০৩ ধারায় মামলা রজু পূর্বক কিশোরগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে । মামলা নং ০২।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com