শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত, সভাপতি সোহেল-সম্পাদক তাহের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ২০৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত, সভাপতি সোহেল-সম্পাদক তাহের

কিশোরগঞ্জ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠিত হয়েছে। বুধবার (০৯ জুন) সকালে জেলা শহরের একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠিত হয়।

আগামী দুই বছরের জন্য গঠিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসাবে জিটিভির জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসাবে একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহেরকে সর্বসম্মতক্রমে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য পদে মনোনীতরা হচ্ছেন সহ-সভাপতি দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, সাংগঠনিক সম্পাদক রুপান্তর টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, কোষাধ্যক্ষ বিজয় টিভির জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন, দপ্তর সম্পাদক সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসাবে আছেন বাংলাভিশন-এর জেলা প্রতিনিধি নাসিম খান, এনটিভির স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মারুফ আহমেদ এবং দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল।

সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা দূরীকরণসহ দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এই সংগঠন কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com