শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জের বাজিতপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আহত ছেনু মিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছেনু বাজিতপুর পৌরসভা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে (গত ১৩ মে) বাজিতপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রহিম রিপনের সঙ্গে বাজিতপুর বাজারে ছেনুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপনর লোকজন ছেনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুন সকালে তার মৃত্যু হয়।

এদিকে ছেনুর মৃত্যুকে কেন্দ্র করে তার পক্ষের লোকজন সোমবার দুপুরে পৈলনপুরে কাউন্সিলর আব্দুর রহিমের বাড়িতে হামলা করতে গেলে রিপনের লোকজন বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com