রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে পৃথক অভিযানে তিন ডাকাতসহ গ্রেফতার-৭, অস্ত্র ও মাদক উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে
ভৈরবে পৃথক অভিযানে তিন ডাকাতসহ গ্রেফতার-৭, অস্ত্র ও মাদক উদ্ধার

ভৈরবে তিন ডাকাতসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা একটি রামদা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের কালিপুর গ্রামের চৌড়াপাড়া এলাকার সুলমান মিয়ার ছেলে সারোয়ার মিয়া (২৩), একই গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত আবু সায়েদ মিয়ার ছেলে মোঃ নয়ন (২২) ও মধ্যপাড়া এলাকার আব্দুল হাসেম মিয়ার ছেলে রাজন মিয়া (২০)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট ব্রীজের উপর ৭/৮জনের একটি ডাকাত দল অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে গোপন সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে ভৈরব থানার এস আই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও গ্রেফতারকৃতদের ব্যবহৃত রামদা ও চাকু জব্দ করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব নাটাল মোড় এলাকা থেকে শাহিদা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারী রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ গ্রামের মৃত মানিক হাওলাদারের মেয়ে। ঘটনার বিবরণে পুলিশ জানায়, মাদকদ্রব্য গাজাঁ বিক্রির উদ্দেশ্যে এক নারী নাটালমোড় এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এস আই মেহেদী হাসান বাপ্পী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে। পরে তার হেফাজতে থাকা ২কেজি মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃত শাহিদা বেগম দীর্ঘদিন যাবৎ মাদক পাচারের সাথে সক্রিয়ভাবে জড়িত বলেও দাবি পুলিশের।

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, তিন ডাকাত ও এক নারী মাদক ব্যবসায়ীসহ পৃথক অভিযানে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভৈরবকে মাদক মুক্ত ও কিশোর অপরাধসহ যেকোনো ধরনের সন্ত্রাশি কর্মকান্ড প্রতিরোধে পুলিশ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com