বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

কিশোরগঞ্জের ভৈরবে দ্বিতীয় পর্যায়ে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৭৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে দ্বিতীয় পর্যায়ে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ

কিশোরগঞ্জের ভৈরবে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে। ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪টি ও সাদেকপুর ইউনিয়নের ১টি মোট ৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘরের চাবি ও প্রয়োজনীয় দলিলপত্র বিতরণ করা হয়।

 

রোববার (২০ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায় এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২য় পর্যায়ে সারাদেশে একযুগে ৫৩হাজার ৩শ ৪০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।

ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব শহর পুলিশ ফাড়িঁর ইনচার্জ শ্যামল মিয়া প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসন ও পরিষদের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

করোনা মহামারীতে প্রদানমন্ত্রীর এ উপহার পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার গুলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com