বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোসেনপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৭৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন

‘‘আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার’’ এ প্রতিপাদ্য নিয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানন্ত্রীর বিশেষ উদ্যোগে ২য় পর্যায়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পূনর্বাসনের জন্য জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে রোববার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এঁর সভাপতিত্বে উপজেলার ১৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্থান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি আবুবকর সরকার, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ প্রমূখ। এছাড়াও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের জন্য অত্র উপজেলায় ২য় পর্যায় ১৯টি গৃহ প্রদান করা হয়।এ উপজেলায় সর্বমোট ৩৯টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়। প্রতিটি গৃহ নির্মান খরচ ১ লাখ ৭১ হাজার টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com