রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘন ঘন মন পরিবর্তন নুসরাতের!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে
ঘন ঘন মন পরিবর্তন নুসরাতের!

টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের কথা সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রতিদিনই হাজারো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন সাংসদ-অভিনেত্রী।

এ বিষয়ে নায়িকা অবশ্য ‘স্পিকটি নট’। তবে প্রায়ই ইনস্টাগ্রাম স্টোরি কিংবা কোনো না কোনো পোস্টের মাধ্যমে নিজের বিভিন্ন ভাবনা প্রকাশ করতে দেখা যাচ্ছে টালিউড অভিনেত্রীকে।

এবার ইনস্টাগ্রামে দু’টি স্টোরি পোস্ট করলেন নুসরাত। প্রথমটায় তার মন খারাপ প্রকাশ পেলেও পরের ছবিতে নুসরাত জাহানের চেহারায় যেন আসন্ন মাতৃত্বের আভা ফুটে উঠেছে।

অন্তঃসত্ত্বাদের যে ঘন ঘন মেজাজের পরিবর্তন ঘটে, তার উদাহরণ কি নুসরাতের দু’টি পোস্টের যোগফল? দু’টি ভিডিওর মধ্যে প্রায় এক দিনের ব্যবধান। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রথমটিতে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। একটি ছোট্ট মেয়ে বলছে, ‘আমার জীবন ভীষণ ছন্নছাড়া। আমার কফির প্রয়োজন। আর মানুষ বড় অদ্ভুত। আমি মৎস্যকন্যা হতে চাই।’ ভিডিওর একদম নীচে নুসরাত লিখেছেন, ‘নিজের সঙ্গে মেলাতে পারছি।’

পরের ভিডিওতে নায়িকাকে দেখা যাচ্ছে, সুন্দর করে সেজে রয়েছেন। মাথার চুল টান টান করে সাদা ব্যান্ড দিয়ে বাঁধা। কানে সাদা দুল। ঠোঁটে লাল লিপস্টিক। নীল রঙের ঢিলে টপ তার গায়ে। মুখে হাসি। অভিনেত্রী সেই ভিডিওর উপরে বড় বড় করে লিখে সবাইকে ‘হ্যালো’ জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com