সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নিবাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

সংশিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে মাদক ক্রয় ও বিক্রয় কালে মোঃ কাইয়ুম মিয়া (২৩) ২০ গ্রাম গাঁজা ও মোঃ মোকারিম (২৮) ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা ৯ অনুযায়ী, গলাচিপা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ মোকারিমকে (২৮) ১ হাজার টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই আইনে শাহেদল বড়বাড়ীর মৃত তাহের উদ্দিনের ছেলে মোঃ কাইয়ুম মিয়াকে (২৩) ৫০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। মাদকমুক্ত হোসেনপুর গড়তে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com