শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

কুলিয়ারচরে লকডাউন না মানায় ৩ মামলায় ৭শ টাকা জরিমানা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২১০ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে লকডাউন না মানায় ৩ মামলায় ৭শ টাকা জরিমানা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারের ঘোষিত কঠোর লক ডাউন না মানায় ও স্বাস্থ্যবিধি না মানা সহ মাস্ক পরিধান না করায় ৩টি মামলায় ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অসচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত কুলিয়ারচর বাজার ও বিভিন্ন ইউনিয়নের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আলমের সার্বিক নির্দেশনায় কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও কুলিয়ারচর থানার যৌথ সমন্বয়ে কোভিড-১৯ বিস্তার রোধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।

ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে এবং সরকারের ঘোষিত কঠোর লকডাউনের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com