রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৪৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলা
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ জুলাই) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের চরজিনারী গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক নির্মিত আশ্রয়ণ প্রকল্পের মিস্ত্রীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ১০-১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ সামগ্রী থাকা একটি ঘরের দরজা ও দুটি জানালা কুপিয়ে কেটে ফেলে। একটি জানালা সম্পূর্ণ কেটে ফেলে তারা।পরে আশেপাশের লোকজন চলে আসায় তারা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, রাতেই পুলিশ বাহিনীসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক স্যারের নির্দেশ অনুযায়ী মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চাঁদা ছাড়াও এ হামলার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, আশ্রয়ণ প্রকল্পের ২য় পর্যায়ের ১৯ টি ঘরের মধ্যে চরজিনারীতে ১৭ টি নির্মান করা হয়। তাছাড়া প্রথম পর্যায়ের ৮ টি ঘরসহ মোট ২৫ টি এখানে নির্মান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com