মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

একই দিনে আপন তিন ভাইয়ের মৃত্যু!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে
একই দিনে আপন তিন ভাইয়ের মৃত্যু!

নাটোরে একই দিনে তিন সহোদরের মৃত্যু হয়েছে। এঁদের দুজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন এক ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তিরা হচ্ছেন নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), তাঁর বড় ভাই মো. বাবলু (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

শুক্রবার (০৯ জুলাই) মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে আপন তিন ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান। এ খবর শোনা মাত্র তার আপন বড় ভাই বাবলু রহমান চাকরামপুর নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান।

এদিকে তাদের আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনিও মারা যান।

শুক্রবার জুমার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদ মাঠে জানাজা শেষে শহরের গাড়িখানা গোরস্থানে দুই ভাই পচু ও বাবলু রহমানকে কবর দেওয়া হয়েছে।

শনিবার আরেক ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com