বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে পিসিআর মেশিন নষ্ট, করোনা পরীক্ষা বন্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে
একজন সত্যিকারের করোনা যোদ্ধার গল্প

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনটি নষ্ট হয়ে গেছে। এর ফলে দুদিন ধরে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

জানা যায়, মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পিসিআর মেশিনটি বৃহস্পতিবার থেকে হঠাৎ নষ্ট হয়ে যায়। এতে করে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছেনা। পিসিআর মেশিন নষ্ট থাকায় বৃহস্পতিবার ও শুক্রবার এ দুদিনে চার শতাধিক স্যাম্পল জমা পড়েছে বলে জানা গেছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, পিসিআর মেশিনটি যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলেছেন তিনি। তারা শনিবার সকালে প্রকৌশলী পাঠানোর কথা রয়েছে। মেশিনটি মেরামত করা গেলে শনিবার বিকাল থেকে আবার কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করছেন। মেশিনটি নষ্ট হওয়ায় গত দুদিনে চার শতাধিক স্যাম্পল স্টোরে রেখে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৩১ মে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com