রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে পাগলীর সন্তান প্রসব, কোলে তোলে নিলো ইউএনও

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে পাগলীর সন্তান প্রসব, কোলে তোলে নিলো ইউএনও

কিশোরগঞ্জেরে হোসেনপুরে ফুটফুটে একটি পুত্র সন্তান প্রসব করে মা হয়েছে এক পাগলী। কিন্তু সন্তানটির বাবা কে তা এখনো সঠিক জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতককে কোলে তুলে নিলেন ইউএনও রাবেয়া পারভেজ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার রামপুর বাজারে পাগলী প্রসব ব্যাথা দেখে প্রতিবেশি আমির উদ্দিনের মেয়ে সাবিনা বেগম ও জেসমিন আক্তার পাগলীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয়ভাবে ডেলিভারি করান। স্থানীয়ভাবে ডেলিভারি যথাযত না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রাবেয়া পারভেজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিনের সহযোগিতায় বাচ্চা ও মাকে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পাগলী ও তার পুত্র সন্তানটি উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগ তত্ত্বাবধানে রয়েছে।

এ ঘটনায় তাৎক্ষনিক কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে পাগলী ও নবজাতকের সু-চিকিৎসার জন্য যথাযত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এদিকে সদ্য প্রসব করা সন্তানটি নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় করছেন অনেকেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, স্থানীয়ভাবে পাগলীর ডেলিভারি যথাযথ হয়নি। তাই মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ্য আছে। তাদের উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগ দেখাশোনা করছে বলে মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com