মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বাজিতপুরে পুকুরে পানিতে গোসল করতে নেমে মামতো ও ফুফাতো ভাইয়ের মৃত্যু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে
বাজিতপুরে পুকুরে পানিতে গোসল করতে নেমে মামতো ও ফুফাতো ভাইয়ের মৃত্যু আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মিলন মিয়া (২২) ও ইবনে রুমান শিমুল (১৭) নামে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ রাবারকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের পুকুরে এই ঘটনাটি ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুই তরুণের মধ্যে মোঃ মিলন মিয়া রংপুর থেকে চাচা মোহাম্মদ আলী রাসেলের বাসায় বেড়াতে আসে। সে রংপুর মহানগর, আলমনগর কলোনীর মো. লিলু মিয়ার ছেলে। অন্যদিকে ইবনে রুমান শিমুল ২৭নং ওয়ার্ডের গুপ্তধন এলাকার জাহাঙ্গীর আলম সাব্বিরের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইবনে রুমান শিমুল বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সে রাবারকান্দি এলাকার ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো। জানা যায়, বুধবার (১৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে মামাতো-ফুফাতো দুই ভাই পুকুরে গোসল করতে নামলে, সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মিলন মিয়া (২২) ও ইবনে রুমান শিমুল (১৭) নামে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ রাবারকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের পুকুরে এই ঘটনাটি ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুই তরুণের মধ্যে মোঃ মিলন মিয়া রংপুর থেকে চাচা মোহাম্মদ আলী রাসেলের বাসায় বেড়াতে আসে। সে রংপুর মহানগর, আলমনগর কলোনীর মো. লিলু মিয়ার ছেলে। অন্যদিকে ইবনে রুমান শিমুল ২৭নং ওয়ার্ডের গুপ্তধন এলাকার জাহাঙ্গীর আলম সাব্বিরের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইবনে রুমান শিমুল বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সে রাবারকান্দি এলাকার ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো।
জানা যায়, বুধবার (১৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে মামাতো-ফুফাতো দুই ভাই পুকুরে গোসল করতে নামলে, সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com