বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেসবুকের নিরাপত্তা বিভাগে যোগ দিলেন বাংলাদেশের মুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৪৩ বার পড়া হয়েছে
ফেসবুকের নিরাপত্তা বিভাগে যোগ দিলেন বাংলাদেশের মুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এর নিরাপত্তা বিভাগে যোগ দিয়েছেন বাংলাদেশি কম্পিউটার ইঞ্জিনিয়ার জারিন ফাইরোজ মুন। চলতি বছরের মার্চে ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দেন তিনি।

জারিন ফাইরোজ মুনের বাড়ি শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লায়। শেরপুরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অফিস করতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই বসবেন তিনি। তার ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি। পরে যুক্তরাষ্ট্রে পিএইচডি’র সুযোগ পেয়ে তিনি সেখানে পিএইচডি করতে যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com