সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

র‌্যাব-১৪, সিপিসি-২ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে
র‌্যাব-১৪, সিপিসি-২ এর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চারআনীপাড়া থেকে ১৩ কেজি ৭শ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল’সহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

শুক্রবার (১৬ জুলাই) রাতে ময়মনসিংহ এর নান্দাইল উপজেলার চারআনীপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী  মোঃ মনির হোসেন (২৮), পিতা-মৃত আঃ রহমান, সাং-শান্তিনগর, ইউপি-আগানগর, ও মোঃ রোহান (২২), পিতা-মোঃ মাসুদ মিয়া, সাং-কালিপুর, পৌরসভা-ভৈরব উভয় থানা-ভৈরব ও জেলা- কিশোরগঞ্জ দের’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৩ কেজি ৭শ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ’সহ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com