মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পশুর হাটে মানুষের ঢল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
পশুর হাটে মানুষের ঢল

করোনাকালীন বিধি-নিষেধ উপেক্ষা করে জমজমাট ভাবে শুরু হয়েছে বগুড়ার শাজাহানপুর উপজেলার ১০টি কুরবানি পশুহাট। সামাজিক দূরত্ব বজায় রাখার তো প্রশ্নই উঠে না, মুখে মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না হাটে আসা অধিকাংশ মানুষ।

অপরদিকে, সরকারি তালিকার অতিরিক্ত খাজনা আদায়েরও অভিযোগ রয়েছে হাট ইজারাদারদের বিরুদ্ধে। তবে হাট কর্তৃপক্ষ অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ অস্বীকার জানান, স্বাস্থ্যবিধি মেনে হাটে আসার জন্য মাইকিং করা হয়েছে। প্রবেশ মুখে মাস্ক বিতরণ ও মোড়ে মোড়ে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুলতানগঞ্জ হাটসহ উপজেলায় মোট ১০টি কুরবানীর পশুর হাট রয়েছে। এসব হাটে বাস্তব চিত্র উল্টো। উপজেলার বিভিন্ন হাটে সরেজমিনে দেখা গেছে, প্রতিটি হাটেই বেশীর ভাগ মানুষের মুখে মাস্ক নেই। হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারেরও কোন ব্যবহার রাখা হয়নি। পশু কিনতে বা বিক্রি করতে নয় অনেকে এসেছেন হাট দেখতে আর পশুর দাম যাচাই করতে। হাজার হাজার মানুষের ঠেলাঠেলি দেখে যে কারো মনে হতে পারে দেশে যেন করোনা নেই। প্রশাসনও মনে হয় হাল ছেড়ে দিয়েছে।

করোনাকালে স্বাস্থ্যবিধি ও খাজনা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান অনেকে। বকসিবাজার এলাকার মুন্না নামে একজন ক্রেতা জানান, তিনি ৮৭ হাজার টাকায় একটি গরু কিনেছেন। খাজনা দিতে হয়েছে ৮০০ টাকা। অপরদিকে বিক্রেতা চকজোড়া এলাকার জাহাঙ্গীর আলম জানান, বিক্রেতা হিসেবে তিনি ২০০ টাকা খাজনা দিয়েছেন।

এছাড়া ছাগল প্রতি বিক্রেতার কাছ থেকে ১০০ এবং ক্রেতার কাছ থেকে ৪০০ টাকা খাজনা নেয়া হচ্ছে বলে জানা গেছে। সুলতানগঞ্জ হাটের ইজারাদার রইচ উদ্দিনের সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে কোন কথা বলতে রাজি হননি।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান, স্বাস্থ্যবিধি মেনেই হাট কর্তৃপক্ষকে পশুর হাট নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশনা দেওয়া আছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং অব্যাহত রয়েছে। অতিরিক্ত খাজনা নেয়ার অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com