রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহীর দ্বিতীয় গোপন বিয়ে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
মাহীর দ্বিতীয় গোপন বিয়ে

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই চিত্রনায়িকা মাহিয়া মাহীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গাজীপুর চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী এক পরিবারের সদস্য তরুণ রাজনীতিক-ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে বিষয়টি মাহী অস্বীকার করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘না। বিয়ে হয়নি। আমরা বন্ধু। শুধু বন্ধু না, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’ সমালোচকরা বলছেন, যা রটে তা কিছু না কিছু বটে। রাকিব সরকার ও মাহিয়া মাহী বন্ধু বটে, তবে অপুর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে বন্ধুত্ব গড়িয়েছে প্রণয়ে। তারই সফল পরিণতি হতে পারে বিয়ের মধ্য দিয়ে। তবে এর কিছুই প্রকাশ করা যাচ্ছে না এখন।

কারণ, অপুর সঙ্গে মাহীর আইনি বিচ্ছেদ কার্যকরের জন্য ন্যূনতম তিন মাস তো সময় লাগবে। ফলে গাজীপুরের সরকার পরিবারে মাহিয়া মাহীর বউ হয়ে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে গেলে অপেক্ষা করতে হবে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

 

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহী। গত ২৪ মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকীর আগ মুহূর্তে মাহী জানান, একসঙ্গে আর থাকছেন না তারা। ওই দিনই তারা বিবাহ বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেন। এখন মাহীর গোপন বিয়ের খবর প্রকাশ্যে জানতে অপেক্ষা তার দর্শক-ভক্তদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com