সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

রাজ-শিল্পার বাড়ি থেকে ৭০ টি পর্ন ভিডিও উদ্ধার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
রাজ-শিল্পার বাড়ি থেকে ৭০ টি পর্ন ভিডিও উদ্ধার

পর্ন কাণ্ডের জালে ক্রমশই জড়িয়ে পড়ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা‌। তার গ্রেফতারির পর থেকে একের পর এক মডেল অভিনেত্রী মুখ খুলেছেন তার বিরুদ্ধে। এবার আরো ফাঁসলেন রাজ কুন্দ্রা। রাজ-শিল্পার বাড়ি থেকে উদ্ধার হল ৭০টি পর্ন ভিডিও। এদিকে পুলিশ সূত্রে খবর, যেহেতু পর্ন কাণ্ডে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে এখনও পর্যন্ত শিল্পার প্রত্যক্ষ যোগ পাওয়া যায়নি, তাই আপাতত জিজ্ঞাসাবাদ থেকে তাকে রেহাই দেওয়া হচ্ছে।

সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছিল মুম্বাই পুলিশ। রাজের সঙ্গে সম্পর্কিত সকলকেই আপাতত সন্দেহের তালিকায় রাখছে পুলিস। তাই এই তল্লাশি। আর তাতেই উদ্ধার হল ৭০টি পর্ন ভিডিও। হটশট অ্যাপের মাধ্যমে এই সব পর্ন ভিডিওগুলি দেখতে পেত মানুষ। প্লে স্টোর থেকেই প্রথমে অ্যাপটি পাওয়া গেলেও পরে রাজ তার ব্যক্তিগত সহকারী উমেশ কামাতকে বলেন প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিতে।

ইতিমধ‍্যেই দুজনের হোয়াটসঅ্যাপ চ‍্যাট থেকে এ তথ‍্য পেয়েছে পুলিস। বেশি অশ্লীল ভিডিও সরিয়ে সফট পর্ন আপলোড বা পর্ন ভিডিও থেকে রাজের রোজগারের পরিমাণও জানতে পেরেছে মুম্বাই পুলিস। ব্যবসায়ীর বিরুদ্ধে এটাই একটা বড় প্রমাণ হিসেবে ধরছে তদন্তকারীরা।

আজ (শুক্রবার) পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকছেন রাজ কুন্দ্রা। দফায় দফায় তাকে জেরা চলছে। অপরদিকে রাজের আইনজীবীর সাফাই, ভিডিওতে যদি সঙ্গমরত অবস্থায় যুগলকে দেখানো হয় তবেই সেটা পর্ন বলে গণ্য করা হবে। তেমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরো দাবি করেন, এখনকার ওয়েব সিরিজ গুলিতে কতটা অশ্লীল দৃশ্য দেখানো হয়। কিন্তু সেগুলো তো প র্ন বলে দাবি করা হয় না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com