সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

শ্যালিকাকেও প্রস্তাব দিয়েছিলেন শিল্পার স্বামী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
শ্যালিকাকেও প্রস্তাব দিয়েছিলেন শিল্পার স্বামী

পর্ন ভিডিও তৈরি এবং অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এ ঘটনায় গত ১৯ জুলাই তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এদিকে গ্রেপ্তার হওয়া রাজ কুন্দ্রার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। বিভিন্ন অভিনেত্রী ও মডেল মুখ খুলছেন তার সম্পর্কে। সবচেয়ে বেশি বিস্ফোরক তথ্য এসেছে অভিনেত্রী গেহানা বশিষ্ঠের কাছ থেকে। তিনিও রাজের কয়েকটি ভিডিওতে কাজ করেছিলেন। এমনকি পর্নকাণ্ডে জেলও খেটেছেন এই অভিনেত্রী। খবর- দ্যা টাইমস অফ ইন্ডিয়া।.

গেহানা জানান, নিজের শ্যালিকা অর্থাৎ শিল্পা শেঠির বোন শমিতাকেও অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজ। নতুন একটি অ্যাপ নিয়ে আসার পরিকল্পনা ছিল তার। সেখানে মিউজিক ভিডিও, শর্টভিডিও এবং ওয়েব সিরিজ নির্মাণের কথা ছিল। আর ওই অ্যাপের জন্যই নাকি শমিতাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

গেহানা আরও জানান, রাজ গ্রেপ্তার হওয়ার কিছু দিন আগেই তার অফিসে গিয়ে এসব কথা তিনি জানতে পারেন। উপরন্তু শমিতাকে পরিচালনা করার দায়িত্বও নাকি তার ওপরেই দিয়েছিলেন রাজ। তবে অ্যাপটিতে সিনেমা, সিরিজের পাশাপাশি পর্ন ভিডিওর কাজও করার ভাবনা ছিল কিনা, তা স্পষ্ট করেননি গেহানা।

উল্লেখ্য, কদিন আগেই শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০টি পর্ন ভিডিও উদ্ধার করে পুলিশ। যদিও স্বামীর এসব কর্মকাণ্ডে শিল্পা শেঠির যোগসূত্র এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি সরাসরি যুক্ত না থাকলেও বিষয়টি জানতেন। গত কয়েক বছর ধরেই পর্ন ভিডিওর ব্যবসা করে আসছেন রাজ কুন্দ্রা। ‘হটশটস’ নামে তার একটি অ্যাপ ছিল। সেখানে ভারতের বিভিন্ন মডেল ও অভিনেত্রীর ভিডিও প্রকাশ করা হতো। এছাড়া চুক্তির মাধ্যমে ব্রিটেনের একটি প্রতিষ্ঠানেও ভিডিও পাঠাতেন রাজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com