সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

জামিন পেলেন না শিল্পার স্বামী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে
জামিন পেলেন না শিল্পার স্বামী

পর্নোকাণ্ডে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন তথ্যই প্রকাশ করে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

পর্নো ভিডিও তৈরি এবং প্রকাশের অভিযোগে গেল ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারপর থেকে পুলিশ হেফাজতে আছেন তিনি। এরপর গেল শুক্রবার (২৩ জুলাই) রাজ-শিল্পার মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫১টি পর্নোভিডিও উদ্ধার করা হয়।

স্বামীর গ্রেপ্তার ঠেকাতে ২৫ লাখ ভারতীয় রূপি ঘুষ দিয়েছিলেন শিল্পা। তাতেও কাজ হয়নি। পরে অবশ্য শিল্পা দাবি করেছেন, তার স্বামী পর্নো ব্যবসার সঙ্গে জড়িত নন। ইরোটিক ভিডিও আর পর্নো এক জিনিস না।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ প্রতিষ্ঠা করেন রাজ কুন্দ্রা। তার ছয় মাস পরেই ‘হটশট’ নামে অ্যাপ তৈরি করেন তারা। যা পুলিশের কাছে পর্নোঅ্যাপ নামে চিহ্নিত হয়েছে।

পুলিশ হেফাজত থেকে মঙ্গলবার (২৭ জুলাই) ছাড়া পাওয়ার কথা ছিল রাজ কুন্দ্রার। কিন্তু পুলিশ এত তাড়াতাড়ি তার জামিন চায় না। তদন্তের প্রয়োজনে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকবেন ব্যবসায়ী রাজ।

এদিকে জিজ্ঞাসাবাদে রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে। তা থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এসব তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিল্পা শেঠিকে। টানা ৫ ঘণ্টা পুলিশি জেরার মুখে ছিলেন তিনি। তবে পুরো সময় একই কথা বলেছেন শিল্পা। জানিয়েছেন, তার স্বামী নির্দোষ।

এদিকে পর্নোকাণ্ডে মঙ্গলবার (২৭ জুলাই) মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। একটি ভিডিও সাক্ষাৎকারের ভিত্তিতে তাকে সমন পাঠিয়েছিল পুলিশ।

পুলিশের ডাকে সাড়া দিয়ে আগাম জামিন নিয়েছেন এ অভিনেত্রী। এ ঘটনায় আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত শার্লিন চোপড়াকে কোনো প্রকার হয়রানি করা যাবে না।

এক সাক্ষাৎকারে শার্লিন দাবি করেছিলেন, রাজ কুন্দ্রার হাত ধরেই তিনি পর্নোগ্রাফির দুনিয়ায় এসেছিলেন। চুক্তিতে কাজ করতেন রাজের সঙ্গে। প্রতিটি সিনেমার জন্য ৩০ লাখ ভারতীয় রুপি নিতেন।

এভাবে প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেন। এক সময় সিনেমা থেকে আয়ের ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা থাকলে রাজ তা দেয়নি। ফলে চুক্তি বাতিল করেন শার্লিন চোপড়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com