বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে
তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন
কিশোরগঞ্জের তাড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজমুল হুদা (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজমুল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোঘপাড়া মোড়ে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন নাজমুল। তখন প্রতিপক্ষের লোকজন নাজমুল হুদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন নাজমুল হুদাকে উদ্ধার করে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলের বাবা জামাল উদ্দিন জানান, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সোমবার বিকেলে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষ একই ইউনিয়নের ঘোষপাড়া বন্দের বাড়ির ছেলেদের সঙ্গে ঝগড়া হয়। এলাকার মুরুব্বীগন মীমাংসা করার জন্য উদ্যোগ নিয়েছিলো।

তিনি জানান, নিহত নাজমুল হুদা ঢাকায় গার্মেন্টে চাকরি করতো। গেল ঈদ-উল-আযহা উপলক্ষে সে বাড়িতে আসে। চলমান লকডাউনের কারণে ঢাকায় যেতে পারেনি।

এ ব্যাপারে তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর ঘটনার তদন্ত সাপেক্ষে আসামি ধরতে অভিযান পরিচালনা করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com