সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

হাতজোড় করে ক্ষমা চাইলেন শাওন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে
হাতজোড় করে ক্ষমা চাইলেন শাওন

দর্শকদের তুমুল আপত্তি ও প্রতিবাদের পর ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিশো-মেহজাবীনের নাটক ‘ঘটনা সত্য’। বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি ক্ষমা প্রার্থনা করে নাটকের নির্মাতা রুবেল হাসান বলেছেন, প্রয়োজনীয় সংশোধন করেই নাটকটি ইউটিউবে ফের অবমুক্ত করা হবে। এবার একই বিষয়বস্তুতে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহের আফরোজ শাওন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ঘটনা সত্য’ নাটকের নির্মাতা রুবেল হাসানসহ সংশ্লিষ্টদের ট্যাগে রেখে একটি স্ট্যাটাস দেন শাওন।

তিনি লেখেন, ‘আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশ মিডিয়া জগতের একজন অভিনয়শিল্পী, পরিচালক এবং প্রযোজক হিসাবে সম্প্রতি প্রচারিত সিএমভি প্রযোজিত এবং নগদ নিবেদিত রুবেল হাসান পরিচালিত ‘ঘটনা সত্য’ নামক অসংবেদনশীল নাটকটির জন্য আমার পরিচিত- অপরিচিত সকল বিশেষ শিশুদের কাছে এবং তাদের মা বাবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। শিল্পী হওয়া তো দূরের কথা, ভিউ আর ফলোয়ারের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমরা বোধহয় মানুষও হতে পারলাম না!’

মূলত জীবন ঘনিষ্ঠ কাহিনি নিয়ে তৈরি নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনার ঝড় ওঠে। প্রতিবন্ধী শিশুকে পাপের ফল বলে মন্তব্য করা হয় সেখানে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয়েছে এবং তুমুল আপত্তিও উঠেছে। একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যে।

সেসব সমালোচনা ও আপত্তির প্রেক্ষিতে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ নাটকটি সরিয়ে ফেলা হয়েছে। মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে।

এতে গাড়িচালকের চরিত্রে অভিনয় করেছেন ফারহান নিশো আর গৃহপরিচারিকার ভূমিকায় মেহজাবীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com