মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

হোসেনপুরে কোভিড ভ্যাকসিন কার্যক্রমে সহায়তা করছে রোভার স্কাউটস

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
হোসেনপুরে কোভিড ভ্যাকসিন কার্যক্রমে সহায়তা করছে রোভার স্কাউটস
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত বাড়ছে টিকা গ্রহীতার হার। প্রতিদিন প্রায় গড়ে ১৭০ জন টিকা গ্রহণ করছেন বলে জানিয়েছেন কতৃপক্ষ। এপর্যন্ত কেন্দ্রটিতে টিকা নিতে নিবন্ধন করেছেন ১০ হাজার পাঁচশ ৩৩ জন এর মধ্যে প্রথম ডোজ সম্পন্ন হয়েছে ৫৬৪৭ জন এবং উভয় ডোজ সম্পন্ন হয়েছে ২ হাজার ৭ শত ৩৬ জন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রটিতে টিকা নিতে আসা লোকজনকে সচেতনতাসহ সামাজিক দূরত্ব এবং রেজিস্টার ফরম পূরণে সহযোগিতা করছেন রোভার স্কাউটস সদস্যরা। এতে টিকা প্রদান কার্যক্রম সহজ হয়েছে বলে জানান সেবিকারা। তবে হাসপাতালের বহিঃবিভাগ ও টিকেট কাউন্টারে স্বাস্থ্যবিধির বালাই ছাড়াই রোগী এবং সেবা গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা যায় এবং স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে তেমন তৎপরতা দেখা যায়নি কর্তৃপক্ষের।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাসিরুজ্জামান সেলিম জানান, করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমাতে সরকার কোভিড  ভ্যাকসিন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতিক সময়ে উপজেলার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকেই টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে। আমরা টিকা গ্রহীতারদের স্বাস্থ্য বিধি মেনেই টিকা। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার জন্য জনসাধারনকে আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com