শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সৈয়দ আশরাফুলের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
সৈয়দ আশরাফুলের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবিরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের অবদানগুলো মুছে ফেলার চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। সৈয়দ আশরাফের প্রচেষ্টায় কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন করা হলেও দুর্নীতির কারণে এই কাজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আর এখন নদীর তীরের বিভিন্ন অংশ দখল করা হচ্ছে।

ম্যুরাল ভাঙচুরের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যার পর থেকে রাত ৮টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা সৈয়দ আশরাফের ছবি সংবলিত ম্যুরাল এবং মেয়র পারভেজ মিয়ার উদ্বোধনী স্মৃতিফলকটি ভেঙে ফেলে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ ও পৌরসভার মেয়র পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com