শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরকারী আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে
সৈয়দ আশরাফের ম্যুরাল ভাংচুরকারী আসামী গ্রেফতার

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার ঘটনায় পারভেজ (৪০) নামে একজনকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৩০ জুলাই) বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া পারভেজ জানায়, সে ইটনা উপজেলার রায়টুটি এলাকার শাহজাহান চৌধুরীর ছেলে এবং কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় তাদের বাসা।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পারভেজের ম্যুরাল ভাঙার প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে বলে ওসি দাবি করেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ম্যুরাল ভাঙচুরের কথা স্বীকার করেছেন পারভেজ। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যেখানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল নির্মাণ করা হয়েছে, সেখানে পারভেজের একটি অবৈধ টং দোকান ছিল। সেখানে মোটরসাইকেলের স্টিকার ও অন্যান্য সামগ্রী বিক্রি করতেন তিনি। পরবর্তীতে নরসুন্দা নদী খননের সময় অবৈধ স্থাপনাটি ভেঙে দিয়েছিলো প্রশাসন।

ওসি আরও জানান, পারভেজ যখন ম্যুরালটি ভাঙছিলেন, তখন সগড়া বিশ্বরোডের বাসিন্দা রাজমিস্ত্রি নয়ন ঘটনাটি দেখতে পান। তার বিবরণ অনুযায়ী পারভেজের স্বীকারোক্তির মিল পাওয়া গেছে।

 

উল্লেখ্য যে, এ ঘটনায় গতকাল থেকে সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষ এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে আজ সকাল ১১টায় জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com