মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

হোসেনপুরে লকডাউনে সুন্নতে খাৎনা আয়োজন করায় অর্থদন্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
হোসেনপুরে লকডাউনে সুন্নতে খাৎনা আয়োজন করায় অর্থদন্ড
কিশোরগঞ্জের হোসেনপুরে লকডাউনে বিধিনিষেধ অমান্য করে সুন্নতে খাৎনার অনুষ্ঠান আয়োজন করায় ২ হাজার টাকা অর্থদন্ড ও অনুষ্ঠানের খাবার এতিমখানায় বিতরন করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, লকডাউনে বিধিনিষেধ অমান্য করে উপজেলার সিদলা ইউনিয়নের ধলাপাতা গ্রামের মো. নয়ন মিয়ার ছেলে মো. এয়াসিন মিয়ার (১০) সুন্নতে খাৎনার অনুষ্ঠানে ১০০০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে মো. এয়াসিন মিয়ার  চাচা সাগর মিয়া (২০) কে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২ হাজার টাকা অর্থদন্ড করেন ও অনুষ্ঠানের খাবার উপজেলার শাহেদল ও ধলাপাতা এতিমখানায় পাঠানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার জানান, এ মহামারীতে লকডাউন অমান্য করে অনুষ্ঠানের আয়োজন করায় তাদের জরিমানা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com