বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে পাটের আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে
তাড়াইলে পাটের আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পাট কাটা শেষে কৃষকরা পাটের আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

তাড়াইল উপজেলার কৃষকরা পাট কেটে পাট পানিতে কিছুদিন ডুবিয়ে রাখে যাকে গ্রাম্য ভাষায় বলা হয় পাট জাগ দেওয়া বা পাট পচানো। পাট সম্পুর্ণরুপে জাগ হলে পাট থেকে শ্রমিকরা পাটের আঁশ বের করে নেয়। কৃষকরা পাটের আঁশ গুলো বের করে নিয়ে রোদে শুকাতে দেয়। রোদে পাটের আঁশ সম্পুর্ণরুপে শুকিয়ে গেলে সেটি বাজারজাত করা হয়।

তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের কৃষক হাবিবুর রহমান হাবি, আবদুস সাত্তার বলেন, আমরা পাট চাষ করছি, পাটের ভালো ফলন হয়েছে। পাটের দাম ভালো থাকলে লাভবান হব।

উপজেলার বিভিন্ন শ্রমিকদের সাথে কথা হলে তারা বলেন, আমরা শ্রমিকরা পাট এর আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছি। আমরা সকাল ৬টায় পাটের আঁশ ছড়ানোর কাজ শুরু করে দুপুর ১টা পর্যন্ত কাজ করে থাকি। আমরা দৈনিক পাট ধোয়ার কাজ করে মজুরি পাই ৪০০টাকা।একেক জন শ্রমিক দিনে গড়ে ১৫ থেকে ২০বিড়া পাটের আঁশ ছড়াতে পারে।

তাড়াইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়নে চলতি মৌসুমে সাতশত ৪০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
এ বিষয়ে উপজেলা উপসহকারী কর্মকর্তা মিসবাহ উদ্দিন বলেন, আমরা কৃষকদেরকে পাট চাষে উদ্ভুদ্ব করছি। সরকারি প্রণোদনায় কৃষকদের মাঝে পাটের বীজ বিতরণ করেছি। তাড়াইল উপজেলায় পাটের ভাল ফলন হয়েছে। আশা করি কৃষকরা পাট চাষ করে লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বিগত কয়েক বছরের ব্যবধানে তাড়াইলে পাটের চাষ বৃদ্ধি পেয়েছে। পাটে তেমন কোনো পোকা-মাকড়ের উপদ্রব দেখা না গেলেও মাঝে মধ্যে বৃষ্টির পানি হওয়ার কারণে পাটের উৎপাদন ভালো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com