সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নায়িকা একা আটক, বাসায় পাওয়া গেল মদ-গাঁজা-ইয়াবা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে
নায়িকা একা আটক, বাসায় পাওয়া গেল মদ-গাঁজা-ইয়াবা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ আটক চিত্রনায়িকা একার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় বিপুল পরিমান ইয়াবা, বিদেশি মদ এবং গাঁজা উদ্ধার করে পুলিশ।

এর আগে রাজধানীর হাতিরঝিলে বন্ধু নিবাস নামের অ্যাপার্টমেন্টের নয় তলায় চিত্রনায়িকা একা’র বাসায় গৃহকর্মী হাজেরা বেগম (৩০) নির্যাতনের শিকার হন। আশেপাশের লোকজন পুলিশের ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়।

পরে হাতিরঝিল থানা পুলিশ গিয়ে হাজেরা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিত্রনায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসে। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত গৃহকর্মীর স্বামী বলেন, তার স্ত্রী হাজেরা বাসা বাড়িতে ছুটা কাজ করে। ঐ নায়িকার বাসায় কাজ করতো ৩ মাস যাবত। শনিবার একা ওই ভবনে ফ্ল্যাট পরিবর্তন করছিলেন। তাই হাজেরাকে তার সাথে থাকতে বলেন। কিন্তু হাজেরা বলেন, অন্য বাসায় কাজ রয়েছে। আগে বললে অন্য বাসায় জানিয়ে আসতে পারতাম। এতে একা বলেন, তোমার আর কাজ করতে হবে না। এসব কথার প্রেক্ষিতে হাজেরা বলেছিল যে ঠিক আছে, আমার বেতন দিয়ে দেন। এতে তিনি রাগান্বিত হয়ে আমার স্ত্রী হাজেরাকে ভারী কোন বস্তু দিয়ে পিটিয়ে আহত করেন।

বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দেয়। হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, এ বিষয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com