মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বিনা বেতনে ৬০ বছর মসজিদের ইমামতি!

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
বিনা বেতনে ৬০ বছর মসজিদের ইমামতি!

মাওলানা নুরুল আমিনের বয়স এখন নব্বই, জীবনের দীর্ঘ ষাট বছর তিনি দায়িত্ব পালন করেছেন মসজিদের ইমাম ও খতিব হিসেবে। তবে এর বিনিময়ে কোনো বেতন বা পারিশ্রমিক নেননি। বার্ধক্যজনিত কারণে মাওলানা নুরুল আমিন অবশেষে তার দায়িত্ব থেকে অবসর নিয়েছেন।মাওলানা নুরুল আমিন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুখুরিয়া গ্রামে প্রাচীন একটি মসজিদের ইমাম হিসেবে ছিলেন। গতকাল শুক্রবার মসজিদে জুমার নামাজে শেষবারের মতো ইমামতি করেন তিনি।

এরপর স্বেচ্ছায় দায়িত্বের ইতি টানেন। এ সময় মসজিদের মুসল্লি ও এলাকাবাসী তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে গিয়ে অশ্রসিক্ত হয়ে পড়েন।মাওলানা নুরুল ইসলামের বাড়ি উপজেলার কলতবাড়ী গ্রামে। তিনি জানান, ১৯৬০ সাল থেকে ওই মসজিদে বিনা বেতনে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ইহকাল ও পরকালের শান্তি কামনায় তিনি সকলের দোয়া চেয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটির বিদায় অনুষ্ঠান করেন।

এ সময় মসজিদে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা-ভালবাসা ও সম্মান জানিয়ে তাকে বিদায় দেন মুসল্লি ও এলাকাবাসী। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বারী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা খান অপুর সঞ্চালনার বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য দেন- গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গোলাম সামদানী খান সুমন, মো. আব্দুল খালেক, মুখুরিয়া সিদ্দিকিয়া মদ্রাসার শিক্ষক মাওলানা আল আমিন, মুফতি রুহুল আমিন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com