সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

গ্রেফতারের পর যাকে তাকে মডেল-অভিনেত্রী বলায় ‘হতাশ’ প্রভা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
গ্রেফতারের পর যাকে তাকে মডেল-অভিনেত্রী বলায় ‘হতাশ’ প্রভা

গ্রেফতার হওয়ার পর যাকে তাকে মডেল, অভিনেতা-অভিনেত্রী পরিচয়ে সংবাদ প্রচার করায় হতাশ জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার মতে, এই ধরনের খবর প্রকাশ প্রকৃত এবং প্রথিতযশা মডেল, অভিনেতা-অভিনেত্রীদের জন্য বিব্রতকর এবং অসম্মানের।

মঙ্গলবার (৩ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন প্রভা। পাঠকদের জন্য প্রভা’র পোস্টটি তুলে ধরা হলো-

মডেল-অভিনেতা-অভিনেত্রী!!
ব্যক্তিগত পরিচয়, প্রভাব, কখনো বাহ্যিক সৌন্দর্য, কিছু ক্ষেত্রে কপালের জোরে দু’য়েকটি বিজ্ঞাপন বা নাটকে কাজ করলেই তাকে মডেল বা অভিনেত্রী বলা যায় কি-না, সেই ভাবনাটা জরুরী হয়ে উঠছে। কোথাও পুলিশি অভিযানে ধর-পাকড় হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় হেডলাইন হয়- অমুক মডেল বা অভিনেতা/অভিনেত্রী গ্রেফতার; যা অবধারিতভাবে হয়ে ওঠে আকর্ষণীয় সংবাদ। এই ধরনের হেডলাইন; সর্বজন শ্রদ্ধেয়, প্রথিতযশা অভিনেতা-অভিনেত্রী, মডেলসহ বিনোদন মাধ্যমে নিষ্ঠার সংগে কর্মরত সকলের জন্য সামাজিকভাবে অত্যন্ত বিব্রতকর এবং অসম্মানজনক হয়ে ওঠে। সময়ে সময়ে এই ধরনের খবরের ফলশ্রুতিতে যারা সিরিয়াসলি, প্রফেশনাল ইথিক্সসহ এই কাজটা করেন তাদের প্রায়শই আত্মীয়, বন্ধুবান্ধবের কাছ থেকে শুনতে হয় ‘দেখলাম তোমাদের এক মডেল/অভিনেতা এই কুকর্ম করেছে’ এরকম শ্লেষাত্মক কথা।

এই পেশার মানুষ সম্পর্কে এক ধরনের অনাস্থা, অসম্মান তৈরি হয় সমাজে। যা হয়ে উঠতে পারে অপ্রত্যাশিত সোশ্যাল ট্যাবু।
গণমাধ্যম কাকে অভিনেতা/অভিনেত্রী বা মডেল বলবে তার উপরই নির্ভর করে এই পরিস্থিতি তৈরি হবে কি-না?

এত এত সম্মানিত ব্যক্তিবর্গ, নানান প্রতিকূলতার মধ্যে স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাওয়া স্ট্রাগলার এবং ভবিষ্যতে বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে নিজের প্রতিভার সাক্ষর রাখতে উদগ্রীব নতুন প্রজন্মকে এই রকম বিব্রতকর প্রশ্নের সম্মুখীন যেন না হতে হয়। সেটা দায়িত্বশীলতার সংগে নিশ্চিত করার দায়িত্ব অনেকটাই আপনাদের।
তাই গণমাধ্যম যখন হেডলাইন করবেন, সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে যাচাই এবং সংশ্লিষ্ট কাজে তার নিষ্ঠা, তার অবদান প্রভৃতি গুরুত্বের সংগে বিবেচনায় নিয়ে তার পেশা উল্লেখ করবেন এটাই প্রত্যাশিত।
অভিনয়শিল্পী সংঘ।

https://www.instagram.com/p/CSGfM0Ih7Bh/?utm_source=ig_embed&ig_rid=54fb75b4-ebe2-493a-a549-2b12dc9186dd

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com