সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে অর্ধকোটি টাকার গাজাঁ’সহ আটক-২, পিকাপ ভ্যান জব্দ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৪৬ বার পড়া হয়েছে
ভৈরবে অর্ধকোটি টাকার গাজাঁ’সহ আটক-২, পিকাপ ভ্যান জব্দ

ভৈরবে ১৮০ কেজি মাদকদ্রব্য গাজাঁসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আটকৃতরা হলেন হবিগঞ্জ জেলার লাখাই গ্রামের বাসিন্দা ইউনস মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (২৮) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে সোহাগ মিয়া (২৫)।

র‌্যাব জানায়, বুধবার (৪ আগষ্ট) একটি মাদক কারবারি চক্র ঢাকা মেট্রো-ন-২০৭৪৮৮ নম্বরের একটি নীল পিকাপ ভ্যানে করে আজমীরগঞ্জ বাজার থেকে ১২টি কাঠের দরজার ফ্রেমে অভিনব কৌশলে বিপুল পরিমাণ গাজাঁ নিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে যাচ্ছে, এমন তথ্য আসে র‌্যাবের কাছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ভৈরব নাটাল মোড় এলাকায় অবস্থিত টোলপ্লাজা সংলগ্নে তল্লাশি চৌকি স্থাপন করেন কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

ভৈরবে অর্ধকোটি টাকার গাজাঁ’সহ আটক-২, পিকাপ ভ্যান জব্দ

এরপর বেলা সাড়ে ১১টার দিকে বর্ণিত পিকাপ ভ্যানটি র‌্যাবের তল্লাশি চৌকিতে পৌছলে গাড়িটি থামাতে সক্ষম হয় আভিযানিক দলের সদস্যরা। এসময় ভ্যানটিতে বুঝায় করা কাঠের দরজা গুলো নামিয়ে উপরের অংশ খুলতেই দেখা মেলে বিপুল পরিমাণ নীল পলিথিনে মোড়ানো গাজাঁর প্যাকেটের। এভাবে ১২টি দরজার ফ্রেম থেকে ১কেজির প্রতি প্যাকেটে মোট ১৮০কেজি গাজাঁ উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। পরে গাড়ি জব্দসহ চালক সোহাগ ও সহযোগি নজরুল ইসলামকে আটক করে হেফাজতে নেয় র‌্যাব।

এবিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, মাদক কারবারিরা মাদক পাচারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। ফলে এবিষয়ে র‌্যাবের সোর্স বা গোয়েন্দা নজরধারি দুটিই সক্রীয়ভাবে অব্যাহত আছে।

উদ্ধারকৃত মাদক ও আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com